ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জে ১৯ শতক জমি ও ১৫ দোকান উদ্ধার
ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ চৌরাস্তায় ৪০ বছর পর ১৯ শতক জমি ও ১৫টি দোকানঘর উদ্ধার করেছে জেলা পরিষদ কর্তৃপক্ষ। রোববার (৮ আগস্ট) জেলা পরিষদের কর্মকর্তারা স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এ জমি ও দোকানঘরগুলো উদ্ধার করে সাইনবোর্ড টাঙিয়ে দেন।
জানা যায়, সদর উপজেলার পারপুগী মৌজার ১৭৫নং জেএল-এর ১১৫৩নং খতিয়ানভুক্ত ৬৬৭৩নং দাগের নয়নজলির ১৯ শতক জমি দীর্ঘদিন ধরে বেদখল ছিল। বেদখল থাকা অবস্থায় গত ১ আগস্ট স্থানীয় মসজিদ কমিটির লোকজন ও জমি দাবিকারী হাবিবুল ইসলাম বাবলু পক্ষের লোকজনের মধ্যে মারিপিটের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৬-৭ জন আহত হন। পরে এ বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি মুহ. সাদেক কুরাইশীর হস্তক্ষেপে উল্লিখিত জমির মধ্যে ১৯ শতক জমি জেলা পরিষদের সম্পত্তি বলে জানা যায়। অবশেষে জেলা পরিষদের চেয়ারম্যানের নির্দেশনায় আজ রোববার জেলা পরিষদ কর্তৃপক্ষ তাদের ১৯ শতক জমি ও ১৫টি দোকানঘর উদ্ধার করে সেখানে সাইনবোর্ড টাঙিয়ে দেয়। সেখানে উল্লেখ করা হয়- এটি জেলা পরিষদ মার্কেটের জন্য নির্ধারিত স্থান।
এ সময় জেলা পরিষদের অফিস সহকারী নাজমুল হক, জেলা পরিষদ সদস্য আমিনুল ইসলাম হিরুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied