সাতকানিয়ায় উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় এমপি নদভী
চট্টগ্রাম—১৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেছেন, আওয়ামীলীগ তথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে বয়স্ক ও বিধবাসহ বিভিন্ন ক্যাটাগরিতে ভাতায় প্রতি মাসে হতদরিদ্রদের মাঝে শুধু সাতকানিয়ায় ১২ কোটি টাকা প্রদান করে থাকে। শুধু তাই নয়, এলাকাভিত্তিক জনকল্যাণমূলক কাজ করে মানুষের মনে স্থান করে নিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। এভাতা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে ক্ষমতায় আনার বিকল্প নাই। তিনি (বুধবার) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিভিন্ন উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সাতকানিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত সিদ্দিকী এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ—সভাপতি মো. ইদ্রিচ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সদস্য মাষ্টার ফরিদুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহাজাহান ও পৌরসভা আওয়ামীলীগ নেতা রকিবুল হক দীপু।
এমপি আবু রেজা নদভী আরও বলেন, বঙ্গবন্ধু হচ্ছে একটি দেশের স্থপতি। এমন রাষ্ট্রনায়ককে জিয়াউর রহমান, খন্দকার মোস্তাক ও তাদের সাথে জামায়াত ইসলামী মিলে সপরিবারে হত্যা করে বিশ্বে খারাপ নজির সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, জালেমরা মাছুম বাচ্চা শেখ রাসেলকেও তার মায়ের কাছে যেতে না দিয়ে বুলেটবিদ্ধ করে হত্যা করে বর্বরতার পরিচয় দিয়েছেন। আল্লাহ তাদের ক্ষমা করবেন না। ওই খুনিরা জালেম, জঙ্গী ও সন্ত্রাসী হিসেবে দেশে পরিচিতি লাভ করেছে। জেলা পরিষদ সদস্য মো. এরফানুল করিম চৌধুরী’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাত, চেয়ারম্যানদের মধ্যে মাদার্শার আ.ন.ম সেলিম, চরতির মো. রুহুল্লাহ চৌধুরী, নলুয়ার লেয়াকত আলী, পৌরসভা আওয়ামীলীগ নেতা গোলাম ফেরদৌস রুবেল, যুবলীগ নেতা হারেজ মোহাম্মদ ও ছাত্রলীগ নেতা আবদুল মান্নান প্রমুখ।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন
শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied