ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নেত্রকোণায় শারদীয় পূঁজায় ১৭৬ মন্ডপে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর আর্থিক অনুদান


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১০-২০২৩ দুপুর ৩:৪৮

নেত্রকোণায় শারদীয় পূঁজা উপলক্ষ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি নেত্রকোণা সদর ও বারহাট্টা উপজেলাসহ পৌরসভার ১৭৬টি মন্ডপের পূঁজা আয়োজকদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে ১৮ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন।

বৃহস্পতিবার দুপুরে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে এই শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান দেওয়া হয়।

এসময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষে ধর্ম পালনসহ সমান অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
সভায় প্রতিমন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাসেম, জেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি জ্ঞানেশ রঞ্জন সরকার, সাধারণ সম্পাদক লিটন পন্ডিতসহ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার জাহান সুজন, জেলা আওয়ামী লীগের সদস্য মাজাহারুল ইসলাম, ইফতেখার উদ্দিন মাসুদ, ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওন ও বিভিন্ন পূঁজা উদযাপন কমিটির সদস্যরা।

এছাড়াও অনুষ্ঠানে সদর ও বারহাট্টা উপজেলার ১৭৬ টি পূঁজা মন্ডপের কমিটির নেতৃবৃন্দ ও জেলা পূঁজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ