স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কর্মযজ্ঞ প্রক্রিয়া বাস্তবায়ন চলমান
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর এখন চলছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কর্মযজ্ঞ। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে নাগরিক সমস্যা চিহ্নিতকরণ ও জনগুরুত্ব বিবেচনায় তথ্য পর্যালোচনা করে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে কাজ শুরু করেছে জেলা প্রশাসন, ঢাকা। তারই ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম কর্তৃক পরিচালিত জেলাসমূহের উদ্ভাবনী কার্যক্রম ভিত্তিক প্রতিযোগিতা 'স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩' এর আওতায় ঢাকা জেলা প্রশাসনের “স্মার্ট অগ্নি নির্বাপণ ও গ্যাস নিঃসরণ রোধ ব্যবস্থাপনা” নামক উদ্ভাবনী উদ্যোগটি স্মার্ট বাংলাদেশ পদক লাভ করে।
স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩ এ দেশের বিভিন্ন জেলা থেকে মোট ৮৯ টি উদ্ভাবনী প্রস্তাবনা দাখিল করা হয়। বিচারকগণ ঢাকাসহ ৫ জেলাকে চূড়ান্তভাবে নির্বাচিত করেন।
বুধবার ১৮ ই অক্টোবর শেখ রাসেল দিবস উপলক্ষে আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত শেখ রাসেল দিবসের উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানে জনাব আনিসুর রহমান, জেলা প্রশাসক, ঢাকা কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ পুরস্কার প্রদান করেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, এ উদ্যোগ বাস্তবায়িত হলে কমে আসবে অগ্নি ও গ্যাস নিঃসরণজনিত দুর্ঘটনা। ২০২২ সালে সারাদেশে ২৪ হাজার ১০২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে ৩৪২ কোটি ৫৮ লাখ ৫১ হাজার ৩৮৯ টাকা। “স্মার্ট অগ্নি নির্বাপণ ও গ্যাস নিঃসরণ রোধ ব্যবস্থাপনা” সিস্টেমটি ব্যবহারের মাধ্যমে কমে আসবে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সংখ্যা।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন