ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে সেলাই মেশিন ও পুরস্কার বিতরণ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৮-৮-২০২১ বিকাল ৬:১৭
ঠাকুরগাঁওয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও পুরস্কার বিতরণ অনষ্ঠিত হয়। রোববার (৮ ‍আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠিত হয়। শুরুতেই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদান করেন।
 
এ উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভায় জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনলাইন মাধ্যমে বক্তব্য দেন- আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রামকৃষ্ণ বর্মণ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বানু হাবীব, ঠাকুরগাঁও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যক্ষ তাহমিনা আখতার মোল্লাহ, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জাতীয় মহিলা সংস্থার জেলা নির্বাহী অফিসার নার্গিস আরা চৌধুরী প্রমুখ।
 
এ সময় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা খলিলুর রহমান। অনুষ্ঠানে জেলার ৩৫ জন অসহায় ও দুস্থ নারীকে একটি করে সেলাই মেশিন প্রদান এবং বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে স্কিপিংয়ে গ্রিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখানোয় রাসেল ইসলামকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে