ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নোয়াখালী কোম্পানীগঞ্জে সাবেক চেয়ারম্যান ও আ.লীগ সভাপতির বাড়ি ভাংচুর ঘরে অগ্নিসংযোগ


আমির হোসেন photo আমির হোসেন
প্রকাশিত: ২০-১০-২০২৩ দুপুর ৪:৪১
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী নুরুল হুদার বান্নাঘরে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।    
 
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের হাজারীহাট বাজার সংলগ্ন নুরুল হুদা চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবাদে শুক্রবার বিকেলে উপজেলার হাজারীহাট বাজারে স্থানীয় আওয়ামী লীগ এক প্রতিবাদ সভা ডেকেছে।  
 
ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা নুরুল হুদা জানায়, উপজেলার চরহাজারীহাট বাজার সংলগ্ন তার বাড়ি। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি ঘুমের মধ্যে হঠাৎ বিকট শব্দ শুনে ঘুম থেকে জেগে যান। এরপর তিনি তার ভাতিজাকে নিয়ে বসতঘরের ছাদে উঠে বিষয়টি আচ করার চেষ্টা করেন, কি হয়েছে। পরবর্তীতে তিনি দেখতে পান দুর্বৃত্তরা তার রান্না ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। পরে বাড়ির লোকজন ও আশপাশের লোকজন এসে নিয়ন্ত্রণে আনে। 
  
তিনি অভিযোগ করে বলেন, দুর্বৃত্তরা রান্না ঘরে আগুন দিয়ে আমি পাশের যে ঘরে থাকি ওই কক্ষের চারপাশে কেরোসিন ছিটিয়ে দেয়। যেন রান্না ঘরের আগুন বসতঘরে ছড়িয়ে পড়লে আমি পুড়ে মারা যাই।
 
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকার পক্ষে এখানে স্বেচ্চার। এই জন্য এ ঘটনায় রাজনৈতিক যোসসূত্রতা থাকতে পারে। এ ছাড়াও ইদানিং কিছু পারিবারিক কেন্দ্রিক ঝামেলা আছে আমার ওপর। একটা লোক কয়েক বছর আমাকে খুব ডিস্টাব করছে।  
 
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো.ইউছুফ বলেন, একটি পরিত্যক্ত রান্না করে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।  ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আওয়ামী লীগ নেতার বসতঘরে চেয়ারম্যান যে কক্ষে থাকে ওই কক্ষের জানালার কাছে আমি কোরোসিনের একটু গন্ধ পেয়েছি।  
 
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, এটি অগ্নিকান্ড না অগ্নিসংযোগ এ বিষয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বলতে পারবে। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এখানো ভুক্তভোগী থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক