জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 'আঠারোতে জগন্নাথ সাহসী নির্ভীক' স্লোগানকে সামনে রেখে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে৷
বুধবার সকাল সাড়ে ৯টায় শহীদ মিনার চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়৷ বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। এরপর সকাল ৯টা ৫০মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি।
জবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের নেতৃত্বে ব্যান্ড দলে সুসজ্জিত একটি র্যালি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রায় সাহেব বাজার মোড় ঘুরে ভিক্টোরিয়া পার্ক পরিক্রমণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়৷ বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ, দপ্তর ও সাংস্কৃতিক-সামাজিক সংগঠন আলাদা আলাদা ব্যানারে র্যালিতে অংশগ্রহণ করে।
র্যালি শেষে সকাল ১০টা ৪৫মিনিটে ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় দিনব্যাপী প্রকাশনা প্রদর্শনীর উদ্ধোধন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। প্রকাশনা প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রন্থ,বিভিন্ন অনুষদ ও বিভাগ থেকে প্রকাশিত জার্নাল,শিক্ষকদের প্রকাশিত গ্রন্থ ও অন্যান্য মুদ্রণ উপকরণ স্থান পায়।
সকাল ১১টায় নতুন একাডেমিক ভবনের নিচতলায় চারুকলা বিভাগের উদ্যোগে 'ঐতিহ্য ও পরম্পরায় আমার প্রিয় ক্যাম্পাস' শীর্ষক বার্ষিক চারুকলা প্রদর্শনী উদ্ধোধন করা হয়। এতে বিভাগীয় শিক্ষকদের আঁকা ছবি ও অন্যান্য শিল্পকর্ম স্থান পায়। পরবর্তীতে কেন্দ্রীয় অডিটোরিয়ামে নাট্যকলা বিভাগের উদ্যোগে 'নকশী কাঁথার মাঠ' নাটক মঞ্চায়িত হয়৷ নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জীব কুমার দে এর নির্দেশনায় নাটকটিতে অভিনয় কিরেন বিভাগের ৫ম ও ৮ম আবর্তনের শিক্ষার্থীরা।এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাঁধন ইউনিটের উদ্যোগে ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্ধোন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় বিশ্ববিদ্যালয়ের মুজিব মঞ্চে৷ এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, আজকের দিনে শিক্ষার্থীদের এই উচ্ছ্বাস-আনন্দ ও অনুভূতিই বিশ্ববিদ্যালয় দিবসের বড় সম্পদ ও অর্জন৷ বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে পরিচালনার জন্য সকলের ঐকান্তিক সহযোগিতা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে৷
বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে, বেলা ১টা ৫০মিনিটে শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহণে এবং বিকাল ৩টা ২০মিনিটে জবি সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ ও উদীচী শিল্পীগোষ্ঠি'র সমন্বয়ে মুজিব মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর মধ্যে নৃত্য,দলীয় সংগীত, নজরুল গীতি, লোকসংগীত উল্লেখযোগ্য।
বিশ্ববিদ্যালয়ের নিজস্বতাকে গুরুত্ব প্রদানের লক্ষ্যে এবার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ব্যান্ড ও লোক গানের ব্যান্ডদল দুপুর ২টা থেকে বিকাল পর্যন্ত ধারাবাহকিভাবে গান পরিবেশন করে। এই বিদ্যাপীঠটির জন্য জমিদানকারী জমিদার জগন্নাথ রায় চৌধুরীর বর্তমান বংশধরেরা কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
দিনব্যাপী এসব আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল ও সহকারী প্রক্টরবৃন্দ।
পাশাপাশি উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী, সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
প্রসঙ্গত, শুক্রবার (২০ অক্টোবর) ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস’ তথা ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। তবে সাপ্তাহিক ছুটি থাকায় একদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এবার বিশ্ববিদ্যালয়টির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় পুকুর নিয়ে বিরোধ: মাছ লুট ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
ডিআইইউ ও পাকিস্তানের ফাস্ট-এনইউসিইএসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
সুইডেনের 'ইউনিভার্সিটি অব গাভলে' সফরে ইবি প্রতিনিধি দল
শেকৃবিতে সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ প্রক্টর ও ট্রেজারারের বিরুদ্ধে
পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিতর্ক কতটুকু যৌক্তিক?
টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ
ন্যাচার ইনডেক্স র্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি
ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প
ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী
ঈদ ও গ্রীষ্মকালীন উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে পাবিপ্রবি
পোষা প্রাণী পালনে কেন আগ্রহী হচ্ছে নতুন প্রজন্ম?
সহকারী অধ্যাপক আমির হোসেন ডিআইইউ'র বর্ষসেরা শিক্ষক নির্বাচিত
Link Copied