ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

চট্টগ্রামে ইনসানিয়াত বিপ্লবের মহাসমাবেশে ইমাম হায়াত রাজনৈতিক দল সব মানুষের কল্যাণ ভিত্তিক হতে হবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-১০-২০২৩ বিকাল ৫:৩৮

 

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমাম হায়াত বলেছেন, রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল ও সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক এবং সব মানুষের কল্যাণ ভিত্তিক হতে হবে। 

তিনি শুক্রবার (২০ অক্টোবর) বিকালে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি চত্ত্বরে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত মহাসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন। 

চট্টগ্রাম সভাপতি আল্লামা আরেফ সারতাজের সভাপতিত্বে মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। 

ইনসানিয়াত বিপ্লবের চট্টগ্রাম সাধারণ সম্পাদক এমদাদুল হক সাঈফের সঞ্চালনা সমাবেশে বক্তব্য রাখেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর সভাপতিমন্ডলী ও সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ। সমাবেশে কয়েক হাজার লোকের সমাগম ঘটে।  

প্রধান বক্তা ইমাম হায়াত বলেন, রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল ও সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক এবং সব মানুষের কল্যাণ ভিত্তিক হতে হবে। একক গোষ্ঠীর দলকে রাজনৈতিক দল স্বীকার করলে মানবজীবন ও রাষ্ট্র অস্বীকার হয় এবং একক গোষ্ঠীর স্বৈরতন্ত্র বৈধতা দেয়া হয় বলে জানান তিনি।

প্রধান অতিথি আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ বলেন, একক গোষ্ঠীবাদি অপরাজনীতির মাধ্যমে রাষ্ট্রকেকেবল একক সম্প্রদায়- একক জাতি- একক গোষ্ঠীর কুক্ষিগত করা দয়াময় স্রষ্টা ও মহান রেসালাতের কর্তৃত্ব অস্বীকার ও মানবজীবন অস্বীকার এবং সত্য ও মানবতার বিরুদ্ধে ধ্বংসাত্মক অপরাধ।

একুশে পদকপ্রাপ্ত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ বলেছেন, জীবনের সত্য হারিয়ে মানুষ অমানুষ হওয়া, ধর্মের সত্য হারিয়ে ধর্মগুলো অধর্ম পাশবিতায় পরিণত হওয়া, মানবজীবনের সকল সংকট ও দুর্দশা এবং ধর্মের নামের আড়ালে অধর্ম উগ্রবাদি অপরাজনীতি চলছে। মানবতা বিধ্বংসী এই দুই অপরাজনীতির বিভীষিকা থেকে মুক্তির একমাত্র উপায় সর্বজনীন মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র গড়ে তোলতে হবে। 

সমাবেশের প্রস্তাবে সব মানবিক মানুষকে নিজ নিজ অস্তিত্ব রক্ষায় বস্তুবাদের আঁধারে মৃত মানবসত্তার পুনরুজ্জীবনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সব পর্যায়ে সন্ত্রাস, খুন, গুম, নিপীড়ন ও যুদ্ধ সংঘাত বন্ধ এবং সব মানুষের আত্মিক, রাজনৈতিক, মানবিক, অর্থনৈতিক অধিকার স্বীকার করারও আহ্বান জানানো হয়।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত