ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সদরপুরে মা ইলিশ ধরার অপরাধে ৭ জেলেকে জরিমানা


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১-১০-২০২৩ দুপুর ১:৪০

ফরিদপুরের সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় মা ইলিশ ধরার অপরাধে ৭ জেলেকে ৫ হাজার টাকা করে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে আনুমানিক ৫০০০ মিটার কারেন্ট জাল ও ৬ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পরবর্তীতে জাল গুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে এবং ইলিশ মাছ গুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ (১) ধারা মোতাবেক এই জরিমানা করেন।

উক্ত অভিযানে আরো ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা এস.এম  জাহাঙ্গীর কবির ও সদরপুর থানা পুলিশ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধির জন্য ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজননক্ষেত্রে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। 

উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল বলেন, নিয়মিত আমাদের অভিযান অব্যহত রয়েছে। এই অভিযান আগামী ২ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন