বাংলাদেশের জন্য শেখ হাসিনা সরকার অপরিহার্য - প্রতিমন্ত্রী পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বাংলাদেশের জন্য জননেত্রী শেখ হাসিনা সরকার অপরিহার্য। এই সরকার ১৫ বছরে যে উন্নয়ন করেছে তা বিগত কোনো সরকার ৪০ বছরে ও করতে পারেনি। প্রতিবন্ধী সুরক্ষা আইন সরকার করে দিয়েছে।
বাসে প্রতিবন্ধী সংরক্ষণ আসন করে দিয়েছেন, চাকুরিতে সুযোগ সুবিধা দিয়েছেন। পর্যাপ্ত ভাতা দিয়েছেন। পলক এমপি বলেন, প্রতিবন্ধীরা সমাজের সম্পদ, জন্ম মৃত্যু আল্লাহর হাতে। কাউকে দোষারোপ করা যাবে না। এর জন্য বাবা কিংবা মায়ের দোষ দেয়া যাবে না। কেউ লোক দেখানো সেবা করে কেউ অন্তর থেকে সেবা করে। বঙ্গবন্ধু কন্যা দুংখী মানুষকে অন্তর থেকে ভালোবাসেন। মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সারাদেশে অটিজম নিয়ে কাজ করছেন।
বঙ্গবন্ধু কন্যা দেশের আনাচে কানাচে ঘুরে বেড়িয়েছেন। মানুষের খোঁজ খবর নিয়েছেন, এখনও প্রতিনিয়ত নেন। জনকল্যাণমুখী কাজ নিয়ে বিশ্বের মডেল প্রধানমন্ত্রী। মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ মৌলিক সকল চাহিদা পুরন করে যাচ্ছেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, ২১ বার জননেত্রী শেখ হাসিনার উপর হামলা হয়েছে কিন্তু তিনি দেশ ও মানুষের সেবা থেকে পিছপা হননি। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কাজ করে যাচ্ছেন। ২০০১ সালে বিএনপি যখন ক্ষমতায় আসে তখন কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। আগামী তে সামাজিক বেষ্টনীর উপর তাদের কুনজর পড়তে পারে। এজন্য আমাদের জননেত্রী শেখ হাসিনা সরকারের প্রতি আস্থা রেখে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে কাজ করতে হবে।
তিনি শনিবার সকাল ১০ টায় উপজেলা কোর্ট চত্বরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধাভোগী তাজপুর ইউনিয়নের ৪০৩৩ জনের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন,, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন প্রমুখ।
পরে প্রতিমন্ত্রী শেরকোল ইউনিয়ন ও লালোর ইউনিয়নের ১০ হাজার উপকারভোগীর সাথে মতবিনিময় করেন।
এমএসএম / এমএসএম
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ
সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি
ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট
Link Copied