চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের সাথে আ.লীগ নেতা মতবিনিময়
বঙ্গবন্ধু টানেল উপলক্ষে আনোয়ারা কেপিজেড মাঠে দেশনেত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে চন্দনাইশে কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন বাংলাদেশ আ.লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য আবদুল কৈয়ুম চৌধুরী। গতকাল বিকালে বদুরপাড়া রেডিসন ব্লু কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় তিনি আগামী ২৮ অক্টোবর আনোয়ারা কেপিজেড মাঠে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভাকে কিভাকে সফল করা যায় ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এবং চন্দনাইশে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন,জনসভাকে সফল করতে ইতিমধ্যে নানান কর্মসূচি হাতে নিয়েছি। দল-মত নির্বিশেষে আগামী ২৮ অক্টোবর জনসভাকে সফল করতে নেতাকর্মীদের প্রস্হুতি নেয়ার আহবান জানান। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন,নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়টি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর ওপর। তিনি যাকে মনোনয়ন দেবেন,তাকে বিজয়ী করাই হবে আমাদের কাজ। তিনি আরো বলেন, আগামী ২০৪১ সালের যেই মিশন ও ভিশনের কথা বলেছেন প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা, সেই ভিশনকে পূর্ণরূপ দিতেই চট্টগ্রাম-১৪ আসন থেকে নৌকার মাঝি হতে চাই। প্রধানমন্ত্রীও চেয়েছেন নতুনত্বও পরিবর্তন। তরুণরাই ভবিষ্যতের কাণ্ডারী। সেই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে তরুণ ও শিক্ষিতদের প্রাধান্য দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। ছাত্রজীবন থেকেই আমি তরুণদের নিয়ে কাজ করছি। প্রধানমন্ত্রী যদি আমাকে যোগ্য মনে করে চট্টগ্রাম-১৪ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচনের সুযোগ করে দেন, তাহলে অবশ্যই জয়ী হবো এবং চন্দনাইশের উন্নয়নের কাজ করবো। পাশাপাশি এই আসন থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে,তার সঙ্গে কাজ করবো। উল্লেখ যে আবদুল কৈয়ুম চৌধুরী মহামারি করোনাকালীন সময়ে এলাকায় নিজস্ব অর্থায়নে করোনা সুরক্ষা সরন্জাম সরবরাহ এবং করোনা রোগীদের জন্য আ্যম্বুলেন্সে ও অক্সিজেনের ব্যবস্থাসহ আর্থিক সহায়তা করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকার সুবাদে দরিদ্র অসহায়দের সহযোগিতা, গরীব মেধাবী ছাত্রদের বৃত্তির ব্যবস্থাকরে শিক্ষা সহযোগিতাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে জড়িত থাকায় গনমানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তাঁর হাতে গড়া চন্দনাইশের বৃহত্তর সামাজিক সংগঠন চন্দনাইশ সমিতি চট্টগ্রামের মাধ্যমে ও শিক্ষা এবং চিকিৎসাসেবায় ব্যাপক অবদান রেখেছেন যা বিনামূল্যে দুই হাজার চোখের ছানি অপারেশন করে ব্যাপক আলোচনায় আসেন তিনি। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামীলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য ও বাংলাদেশ আওয়ামিলীগ কেন্দ্রীয় পরিষদের সাবেক ত্রান ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য, চন্দনাইশ সমিতি চট্টগ্রামের ট্রাষ্টি চেয়ারম্যান এবং রিহ্যাব চট্টগ্রামের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান