ঢাকা জেলা প্রশাসনের অভিযানে ২৭.২০ শতক সরকারী অর্পিত জমি উদ্ধার
রবিবার ২২ শে অক্টোবর ২০২৩ তারিখ কোতোয়ালি রাসস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মনীষা আহমেদের অভিযানে প্রায় ৮২ কোটি টাকা মুল্যের ২৭.২০ শতক সরকারী জমি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা জেলার জেলা প্রশাসক মোঃ আনিসুর রহমান -এর নির্দেশনা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শিবলী সাদিকের সার্বিক তত্ত্বাবধানে কোতোয়ালি রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ( ভূমি) মনীষা আহমেদ অভিযান পরিচালনা করে ওয়ারী মৌজার ইপি কেস নং ৩৩/৭২ এর অন্তর্ভুক্ত ২৭.২০ শতাংশ অর্পিত সম্পত্তি উদ্ধার করেন। এ সময় অর্পিত সম্পত্তি পুনরুদ্ধার করে জেলা প্রশাসন, ঢাকা এর পক্ষে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করা হয়।
কয়েকজন ভূমিদস্যু দীর্ঘদিন যাবত এ জায়গা দখল করে বিনা অনুমতিতে স্থাপনা তৈরি করার চেষ্টা করে আসছিলেন। খবর পেয়ে কোতোয়ালি রাজস্ব সার্কেলের এসিল্যান্ড অভিযান পরিচালনা করেন, এসময় কোতোয়ালি রাজস্ব সার্কেলের সার্ভেয়ার, তহসিলদার সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ঢাকা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক, ঢাকা বলেন, ' জেলা প্রশাসন ঢাকার চলমান সরকারি সম্পত্তি উদ্ধার অভিযানের অংশ হিসেবে আজ ওয়ারীতে অভিযান পরিচালনা করা হয়, সরকারি সকল জমি অবৈধ দখল হতে উদ্ধার করা হবে।'
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন