ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সদরপুরে মহা ধুমধামের সাথে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় উৎসব দুর্গাপূজা


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১০-২০২৩ দুপুর ৩:৩২

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তারই ধারাবাহিকতায় ফরিদপুরের সদরপুর উপজেলায় মহা ধুমধামের সাথে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। এবছর উপজেলার ৪৫ টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাৎসব। সনাতন ধর্মাবলম্বীরা যাতে করে নির্ভিঘ্নে তাদের উৎসব পালন করতে পারেন সে জন্য প্রশাসনের রয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। প্রতিটি মন্ডপ রয়েছে সি,সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং আনসার ও সেচ্ছাসেবীরা দিনরাত পাহারায় রয়েছে। এছাড়া প্রশাসনের নজরদারিতো রয়েছেই। গত শুক্রবার সন্ধ্যায় বেল তলায় পুজার মাধ্যমে শুরু হয়েছে অধিবাস। আজ সোমবার ধুমধামের সাথে অনুষ্টিত হচ্ছে মহানবমী।
ইতি মধ্যেই উপজেলার প্রতিটি মন্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। এছাড়াও উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল নিয়মিত পুজামন্ডপ পরিদর্শন করছেন বলে জানান উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর গোবিন্দ চন্দ্র বিশ্বাস। দুর্গাপূজা ঠিক কবে থেকে শুরু হয়েছে তার কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে পুরান মতে একসময় ওষুর বংশের অত্যাচারে অতিষ্ট হয়ে সনাতন ধর্মাবলম্বীরা অত্যাচার থেকে রক্ষা পেতে মায়ের কাছে প্রার্থনা করেন,  তখন মা স্বয়ং দেবীরুপে আবির্ভুত হয়ে ওষুর বংশকে চিরতরে ধ্বংস করে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন।
আর সেই থেকে শুরু দুর্গাপূজার।  এবারে মা আসবেন ঘোড়ায় চরে যাবেনও ঘোড়ায় চরে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল মঙ্গলবার বিজয় দশমীতে বিষর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন