মোশারফ গ্রুপের সেরা বিক্রেতার পুরস্কার পেলো মাহিন এন্টারপ্রাইজ
শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়ায় মেসার্স মোশারফ অ্যান্ড ব্রাদার্সের (মোশারফ গ্রুপ) সেরা বিক্রেতার পুরস্কার পেয়েছে মেসার্স মাহিন এন্টারপ্রাইজ। পাওনা দুই কোটি ৬২ লাখ টাকা পরিশোধ করায় আমদানীকারক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দুই টনের একটি জেনারেল এসি পুরস্কার হিসেবে উপহার দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে নওয়াপাড়া স্টেশন বাজার এলাকায় মেসার্স মোশারফ অ্যান্ড ব্রাদার্সের অফিসে মাহিন এন্টারপ্রাইজের মালিক ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদের হাতে এসি হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মেসার্স মোশারফ অ্যান্ড ব্রাদার্স নওয়াপাড়া অফিসের ম্যানেজার মো. মনিরুজ্জামান মিন্টু, সহকারী ম্যানেজার শফিকুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সহ-সভাপতি এস এম মুজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী, নির্বাহী সদস্য রবিউল ইসলাম, সাংবাদিক রাজয় রাব্বি, ডিআর আনিস মতিন গাজী প্রমুখ। পরে নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি খায়রুল বাসার উপস্থিত হন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার