ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

৭০ওয়ার্ড কাউন্সিলরের মায়ের জানাযা সম্পন্ন


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ২৩-১০-২০২৩ বিকাল ৬:২
রাজধানীর ডেমরা থানার অন্তর্গত ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর এবং আমুলিয়া মডেল টাউনের চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান আতিকের মা আবেদা বেগমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার ২৩ অক্টোবর দুপুর দুইটার সময় আমুলিয়া মডেল টাউনের প্রধান ফটকের সামনে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।এতে স্থানীয় সংসদ সদস্য ছাড়াও রাজনৈতিক,সামাজিক ও বিশিষ্ট শিল্পপতি সহ সমাজের সকল স্তরের লোকজন অংশ নেন।
উল্লেখ্য গত  ২১ অক্টোবর শনিবার রাত ১১ টায়  রাজধানীর আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবেদা বেগম। তিনি নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ৪ ছেলে ও ৩ কন্যা সন্তান রেখে গেছেন।তার চার ছেলের মধ্যে জয়নাল আবেদীন রতন সাবেক ডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আলহাজ্ব আতিকুর রহমান আতিক বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর,অপর দুই ছেলে শহিদুল ইসলাম এবং সবুর আহমেদ।
মরহুমা আবেদা বেগম ছিলেন একজন মহিয়সী ও রত্নগর্ভা নারী।
তার জানাজায় উপস্থিত ছিলেন ঢাকা -৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু,ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লার জৈষ্ঠ্য পুত্র ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, রূপগঞ্জ উপজেলা কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খাঁন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর,ডেমরা থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) শফিকুর রহমান পিপিএম সহ অনেকে।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি