ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঝিনাইদহে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে মুদি ও চা দোকানের উপকরণ প্রদান


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২৩-১০-২০২৩ বিকাল ৬:৬

ঝিনাইদহে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক বাস্তবায়ন কর্মসূচির আওতায় উপজেলা সমাজসেবা কার্যালয় ও সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে মুদি এবং চা দোকানসহ উপকরণ প্রদান করা হয়েছে।
সোমবার সকালে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামের কলিম উদ্দিন নামের এক ভিক্ষুককে এ উপকরণ প্রদান করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন। সেসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হাই সিদ্দিক, সদর উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকতা হাসিবুর রহমান, ঘোড়শাল ইউনিয়ন পরিষদের সচিব প্রতাপ আদিত্য বিশ^াসসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ। 
ভিক্ষুক কলিম উদ্দিন মুদি এবং চা দোকানসহ উপকরণ পেয়ে খুশিতে আত্মহারা হয়ে বলেন, আমি গ্রামে গ্রামে ঘুরে আগে ভিক্ষা বৃত্তি করতাম। তাই আমার কাছে মনে হয়েছে এটা অনেক কষ্ট দায়ক এবং লজ্জাদায়ক পেশা। আমার এ কষ্ট লাঘবে ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান. উপজেলা সমাজসেবা অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার এর একান্ত প্রচেষ্টায় প্রধাণ মন্ত্রীর উপহার পেয়েছি। তাই আমি আজ থেকে আর কোন দিন ভিক্ষা বৃত্তি করবো না বলে অঙ্গিকার করছি। 

এমএসএম / এমএসএম

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা

ধামরাইয়ে পরীক্ষার প্রশ্নপত্রে গরমিল, বিপাকে শিক্ষার্থীরা

ত্রিশালে বৃদ্ধের লাশ উদ্ধার

কর্ণফুলীতে খাল পুনঃখননের টাকা লোপাটের অভিযোগ

দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল

পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

নাচোলে ডিএপি সার মজুদের অভিযোগ, ৫ হাজার টাকা জরিমানা নিয়ে কৃষকদের অসন্তোষ

ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে অশেষ কল্যাণ ও মাহাত্ম্য রয়েছে

বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার

আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯ বছর বয়সী রাজু দেখতে ৬ বছরের শিশু

মনোহরগঞ্জ - লাকসাম কুমিল্লয় আখের বাম্পার ফলন বাড়তি দামে কৃষকের মুখে হাসি