কয়রায় আগুনে পুড়ে ছাই বসতবাড়ি
খুলনার কয়রা উপজেলার দেয়াড়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এতে ২ টি বসতঘর ও ১ টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে।এই ঘটনায় অন্তত ৪ থেকে ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১২ টা ১৫ মিনিটের দিকে দেয়াড়া গ্রামের বাবলুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। স্হানীয়রা জানান,মাঝ রাতে আগুন আগুন বলে চিৎকার শুনে ছুটে আসেন তারা।স্হানীয়রা প্রথমে ফায়ার সার্ভিসেকে খবর দেয়।ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসতে দেরি করায় তারা কলস ও বালতিতে করে পাশের পুকুর থেকে পানি নিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের টিম ঘটনা স্হলে পৌঁছায় কিন্তু তাদের মেশিন কাজ না করায় কিছুই করতে পারিনি ফায়ার সার্ভিসের লোকজন।এরমধ্যই বাবলুর রহমানের ১ টি বসতঘর ও ১ টি রান্নাঘর এবং পার্শ্ববর্তী বাবলুর রহমনের চাচাতো ভাই ফারুক হোসেনের বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
কয়রা ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আব্দুল আহাদ বলেন, ৯৯৯ এর মেসেজ পেয়ে ঘটনাস্থলে রওনা হই।মেইন রোড থেকে ভিতরের রাস্তায় যেতে আমাদের অনেক সময় লেগে যায়। আমাদের গাড়ি নিয়ে ঘটনাস্থলে যেয়ে দেখি সব পুড়ে গেছে।পাশের ময়লা পানিতে মোটর সেট করায় পাম্প আটকে যায়।তবে রান্নাঘরের চুলার আগুন থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied