ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করলো তারই বন্ধুরা


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২৪-১০-২০২৩ দুপুর ১২:৩৪

ঢাকার সাভারে মতবিরোধের জেরে সিরাজুল ইসলাম (২৬) নামে এক কলেজ শিক্ষার্থীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করেছে তারই বন্ধুরা। বর্তমানে সে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদশা মিয়া বাদী হয়ে ৪ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

আহত সিরাজুল ধামরাইয়ের ফোর্ডনগর এলাকার বাদশা মিয়ার ছেলে এবং সাভার সরকারি কলেজের ডিগ্রী (বিবিএস) ২য় বর্ষের শিক্ষার্থী।

মামলার আসামীরা হলেন, সাভারের বক্তারপুর এলাকার নজরুল ইসলামের ছেলে ইমন (২৮) এবং একই এলাকার নিলয় (২৪), সুজন (২৪), ও ফাহাদ (২৪)।

এদিকে মামলা দায়েরের চারদিন পার হলেও এখনো অভিযুক্তদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আহতের বাবা ও মামলার বাদী বাদশা মিয়া (৫৮) জানান, মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় আমার ছেলের মুঠোফোনে কল করে বাড়ি থেকে সাভারের বক্তারপুর মাঝিপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযুক্ত ইমনের অফিসে ডেকে নিয়ে যায়। পরে সেখান থেকে রাত আনুমানিক সাড়ে দশটার দিকে বাকী অভিযুক্তরা মিলে আমার ছেলে ওই অফিস থেকে বের করে পার্শ্ববর্তী একটি বালুর গদিতে নিয়ে গিয়ে ধারালো সুইচ গিয়ার দিয়ে আমার ছেলের বুকে মারাত্মকভাবে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তার পরিবার জানায়, আজ সোমবার (২৩ অক্টোবর) সিরাজুলের অপারেশন সম্পন্ন হলেও অবস্থার তেমন উন্নতি হয়নি। বর্তমানে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।

আহত সিরাজুলের মামাতো ভাই মিন্টু আহমেদ অভিযোগ করেন, কয়েকমাস পুর্বে আমার ভাইয়ের সাথে রেস্টুরেন্টের চেয়ারে বসাকে কেন্দ্র করে তারই বন্ধু ইমনের সাথে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি মিমাংসা হলেও সেই ক্ষোভের জেরে সিরাজুলকে ডেকে নিয়ে তারা এ হামলার ঘটনা ঘটায়। এদিকে গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মামলা দায়েরের পর আজ চারদিন পার হলেও এখনো আসামীদের মধ্যে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমরা আমার ভাইয়ের উপর এই হামলার সুষ্ঠু বিচার চাই এবং অতি দ্রুত আসামীদের গ্রেফতারের দাবী জানাই।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাব্বির জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। আহতের পরিবারের দাবী আগের কোনো বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এই বিষয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনুনাগ ব্যবস্হা নেওয়া হবে। ঘটনার পর থেকেই আসামীরা এলাকা ছাড়া তবে তাদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ