৭ নম্বর বিপদ সংকেত পায়রায়, প্রস্তুত করা হয়েছে ১৭০টি আশ্রয়কেন্দ্র ও ২০ টি মুজিবকেল্লা
ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে উপকূলীয় অঞ্চল পটুয়াখালীর কুয়াকাটায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ার সাথে সাথে বাতাসের তীব্রতা বাড়ছে । পাশাপাশি কুয়াকাটা সমুদ্র সৈকতে ঢেউ বাড়ছে। মেঘাচ্ছন্ন আকাশ। সকাল থেকে সূর্যের দেখা নেই। পায়রায় ৭ নং বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজ সকালে আবহাওয়া অফিস অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েন যে, এখন থেকে ৭ নং বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ দিকে জীবন ও সম্পত্তির নিরাপত্তার জন্য প্রস্তুত করা হয়েছে ১৭০টি আশ্রয়কেন্দ্র ও ২০ টি মুজিবকেল্লা। নিরাপদ স্থানে অবস্থান গ্রহন এবং ঝুঁকিপূর্ন এলাকার বাসিন্দাদের সরকারি আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য উপজেলা প্রশাসন ও সিপিপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর -১০ থেকে জানা যায়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগরবও তৎসংলগ্ন পশ্চিম -মধ্যে বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় হামুন উত্তর পূর্ব দিক অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রুপান্তর হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য মতে, আগামীকাল দুপুরের মধ্যে এ অঞ্চল অতিক্রম করতে পারে।কলাপাড়া উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, ইতিমধ্যে প্রতিটি ইউনিটের টিম লিডারকে সতর্ক সংকেত দেওয়ার জন্য বলে দিয়েছি। আমারও প্রস্তুতি সম্পন্ন করেছি ইতিমধ্যে।
কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ১৭০টি আশ্রয়কেন্দ্র ও ২০টি মুজিবকেল্লা প্রস্তুত করা হয়েছে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
Link Copied