ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে সবজির বাজারে আগুন, ভোগান্তিতে স্বল্প আয়ের মানুষ


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২৫-১০-২০২৩ দুপুর ৪:৫৩
সারা দেশের ন্যায় পটুয়াখালীর দুমকীতেও অস্থির সবজি বাজার। গত সপ্তাহের ব্যবধানে কোনো সবজির দাম কমেনি। বরং একটু একটু করে আরও বেড়েছে। পেঁপে ছাড়া বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ১২০ টাকার মধ্যে। এছাড়া মাছ ও পেঁয়াজসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম উর্ধ্বমুখি। এই অবস্থায় চরম অস্বস্তিতে পড়েছেন বাজার করতে আসা মধ্য ও নিম্নবিত্ত পরিবারগুলো। 
 
বুধবার (২৫ অক্টোবর) উপজেলার পিরতলা, রাজাখালী, মুরাদিয়া বোর্ড অফিস হাট-বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।  সবজিসহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। প্রতি কেজি বেগুন ১০০ টাকা, আলু ৬০ টাকা , করলা ৮০ টাকা, মূলা ৬০ টাকা, পটল ৭০ টাকা, সিম ১৬০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুর গাডি ৭০ টাকা, ঢেঁরস ৬০ টাকা, পেঁপে ২৫ টাকা, ঝিঙা ৬০ টাকা, কাঁচা কলার হালি ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, প্রতিপিস লাউ ৭০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে ফার্মের ডিম এক হালি ৫০ টাকা, দেশি হাঁস, মুরগির ডিম ৭০ টাকা করে বিক্রি হচ্ছে। বয়লার মুরগি ২০০ টাকা, সোনালি মুরগি ৩৫০ টাকা, গরুর মাংস ৮০০ ও খাসির মাংস ১১০০ টাকা করে কেজি বিক্রি হচ্ছে। নিম্নবিত্ত লোকজন পরিবারের চাহিদা মত বাজার করতে না পেরে হতাশায় নিমজ্জিত হয়ে খালি ব্যাগ নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। 
 
সাধারণ ক্রেতা দিনমজুর জাহাঙ্গীর মিরা আক্ষেপ করে বলেন, আমাদের মত সাধারণ মানুষের পক্ষে বাজার করা অসম্ভব হয়ে পড়েছে। যে টাকা রোজগার করি তার চেয়ে বাজার দর অনেক গুণ বেশি। 
 
সৈয়দ বদিউজ্জামান নামের আরেক জন ক্রেতা জানান, মধ্যসত্ত্বভোগী সিন্ডিকেটের জিম্মির ফলে একদিকে কৃষক তার সবজি বা ফসলের ন্যায্যমূল্য পায় না। অপরদিকে আমাদের মত সাধারণ ক্রেতাদের পকেট কাটা যায়। 
 
কাঁচামাল ব্যবসায়ী মো. মিজান গাজী বলেন, বাজারে সবজি সরবরাহ কম থাকায় দাম একটু বেশি। বাজারে সরবরাহ বাড়লে দাম কমে যাবে। 
 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান আলোর সময়কে বলেন, বাজার মনিটরিং জোরদার করা হবে এবং কোন অসাধু ব্যবসায়ী যদি সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে তাহলে তার বিরুদ্ধে আইনরূপ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস