মিরসরাইয়ে লরির ধাক্কায় নিহত মাদ্রাসার ছাত্রী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে বিএসআরএম’র দ্রুতগামী একটি লরির ধাক্কায় তানজিনা আক্তার (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ওই শিক্ষার্থী উপজেলার হযরত শাহ সূফী মাওঃ নুর আহমদ রহঃ দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী ছিল।
বৃহস্পতিবার (২৬ অক্টোবার) সকাল ৯ টার দিকে উপজেলার ডাকঘর ভাঙ্গারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থী উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড়ের ভাঙ্গারপুল এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। এ ঘটনায় লরিটি আটক করে পুলিশ থানায় নিয়ে যায়।
হযরত শাহ সূফী মাওঃ নুর আহমদ রহঃ দাখিল মাদ্রাসার সুপারেনটেন্ট শহিদুল ইসলাম জানান, শিক্ষার্থী তানজিনা আক্তার মাদ্রাসায় আসার পথে রাস্তা পারাপারের সময় বিএসআরএম কারখানার একটি লরি গাড়ি চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার তার মৃত্যু হয়।
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, সকালে ডাকঘর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী লরির ধাক্কায় তানজিনা আক্তার নামের এক মাদ্রাসার ছাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় বিএসআরএম কারখানার একটি লরি থানা হেফাজতে নেয়া হয়েছে। নিহত শিক্ষার্থী লাশ পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied