দুমকীতে জোরপূর্বক বৈদ্যুতিক খুঁটি স্থাপনের অভিযোগ
রেকর্ডীয় জমিতে না জানিয়ে জোরপূর্বক বৈদ্যুতিক খুঁটি স্থাপনসহ ট্রান্সফরমার বসিয়ে লাইন টানার অভিযোগ উঠেছে পটুয়াখালীর দুমকী উপজেলার গাবতলী এলাকার দেলোয়ার মৃধা গংয়ের বিরুদ্ধে।
এ ঘটনায় দুমকী সাব জোনাল (পল্লি বিদ্যুৎ) অফিসে একটি অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্থ আব্দুস সালাম হাওলাদার।
সূত্র জানায়, ভুক্তভোগী আব্দুস সালাম চাকরির সুবাদে ঢাকায় থাকেন। তার অনুপস্থিতিতে না জানিয়ে জোরপূর্বক অভিযুক্ত দেলোয়ার মৃধাসহ তার ছেলেরা আব্দুস সালাম হাওলাদারের জমিতে একটি বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফর্মার স্থাপন করা হয়। সর্বশেষ, বৈদ্যুতিক খুঁটি থেকে জোরপূর্বক মিটার স্থাপন বা সংযোগের পায়তারা চালাচ্ছেন দেলোয়ার মৃধা গং।
ভুক্তভোগী আব্দুস সালাম হাওলাদার বলেন, আমার ১০ শতাংশের ওই জমির মাঝখানে ইতিপূর্বে একটি খুঁটি আাছে। আমাকে না জানিয়ে গোপনে আরও একটা নতুন খুঁটি বসানো হলো। আমি তো এখানে শুকনার মৌসুমে বসত বাড়ি নির্মাণ করবো।
অভিযোগ অস্বীকার করে দেলোয়ার মৃধা'র ছেলে মোঃ আলতাফ মৃধা বলেন, গোপনে বা জোরপূর্বক লাইন টানার বিষয়টি অসত্য। খুঁটিটি রাস্তার ঢালে বসানো হয়েছে, এতে তাঁর ক্ষতি হওয়ার কথা না। খুঁটি স্হাপনের আগে তার ছেলেকে জানানো হয়েছে, এখন একদল কুচক্রী মহলের পরামর্শে তিনি বিরোধিতা করতেছেন।
শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজাহার আলী মৃধা বলেন, বিষয়টি আমি জানার সাথে সাথে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি এবং বৈদ্যুতিক খুঁটিগুলো অন্যত্র সরিয়ে দেয়ার জন্য পরামর্শ দিয়েছি।
এ বিষয়ে দুমকী সাব জোনাল অফিসের এজিএম মোশারফ হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে ওই খুঁটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied