আন্ধারমানিক নদী মোহনায় চলছে অপরিকল্পিত ড্রেজিং
সরকারের নানামুখী পদক্ষেপের কারণে ইলিশের প্রজনন ও উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি সমুদ্রের মোহনায় অপরিকল্পিত ড্রেজিং এর কারণে উপকূলের নদীতে ইলিশের বিচরণক্ষেত্র ক্রমেই অবনতি হচ্ছে। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রী।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশসহ সকল প্রকার মাছ ধরা, পরিবহন, ক্রয়- বিক্রিয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এসময় বঙ্গোপসাগর থেকে নদীতে ডিম ছাড়তে আসে মা ইলিশ। ইলিশ রক্ষার অভিযান সফল করতে কাজ করছে মৎস্য বিভাগ।
কুয়াকাটা এলাকার জেলে সোহেল বলেন, ২৪ ঘন্টা সমুদ্রের মোহনায় ব্যক্তি মালিকানাধীন ড্রেজারে অপরিকল্পিত ড্রেজিং কাজ করছে। এতে কম্পন ও শব্দ দূষণের কারণে বঙ্গোপসাগরের মোহনা দিয়ে ইলিশ নদীতে প্রবেশ করতে পারছেনা। ফলে প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে। তাই দ্রুত ২২ দিনের জন্য হলেও অপরিকল্পিত ড্রেজিং বন্ধের দাবি জানান।
বেসরকারি গবেষণা সংস্থা এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশের সহকারী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ইলিশ দ্রুত গতি সম্পন্ন মাছ। এই সময়টায় মা ইলিশ বঙ্গোপসাগর থেকে নদীতে ডিম ছাড়তে আসে। তবে এ মাছ কোন ধরনের শব্দ বা কম্পন সহ্য করতে পারেনা। এই সময়টাতে ড্রেজিং বন্ধ রাখা উচিৎ বলে মনে করি ও পদক্ষেপ গ্রহণ করা হবে।
এই নিষেধাজ্ঞার সময়টুকুর জন্য হলেও অপরিকল্পিত ড্রেজিং বন্ধ করা হোক।
জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, মাছের অভয়ারণ্যে বা প্রজনন ক্ষেত্রে ড্রেজিং করা হয় এমন তথ্য নেই। তথ্য পেলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। দেশে ইলিশের উৎপাদন বেড়েছে ঠিকই, তবে সেটি আশানুরূপ হারে নয়। এর কারণ হিসেবে দূষণকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
এমএসএম / এমএসএম
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার
Link Copied