ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ফিলিস্তিনে ইসরাইলী বাহিনীর হামলার প্রতিবাদে দেশজুড়ে জাকের পার্টির বিক্ষোভ মিছিল ও ইসলামী সমাবেশ অনুষ্ঠিত


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১০-২০২৩ বিকাল ৬:৫০
গাজায় দখলদার ইসরাইলী বাহিনীর আগ্রাসন ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিনির স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে দেশব্যাপী,
জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল ও ইসলামী সমাবেশের আয়োজন করে জাকের পার্টি। শুক্রবার বাদ-জুম্মা ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও ইসলামী সমাবেশের আয়োজন করে জেলা জাকের পার্টি। উক্ত সমাবেশে জাকের পার্টির সকল উপজেলার নেতাকর্মী-সহ স্থানীয় কয়েক শতাধিক শান্তিকামী নারী পুরুষ অংশ গ্রহণ করেন। অবিলম্বে স্বাধীন ফিলিস্তিনি রাস্ট ঘোষনা করে হামলা বন্ধের দাবী তুলেন সমাবেশকারীরা। এসময় বক্তব্য রাখেন ফরিদপুর সাংগঠনিক জেলা ১ এর সভাপতি, আব্দুর রাজ্জাক বেপারী, সাংগঠনিক জেলা ২ এর সভাপতি ডা: ফজলুল হক, জেলা ৩ এর সভাপতি, মহিউদ্দিন ফকির, ফরিদপুর জেলা যুবফ্রন্ট সভাপতি, টিটু খাঁন। 
এসময় বক্তারা আগ্রাসী ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দখলদার ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান করেন। সমাবেশ  শেষে একটি বিক্ষোভ মিছিল ফরিদপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন