র্যাব-৮ এর অভিযানে গনধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
রাজধানীর যাত্রাবাড়ী থানার গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৮। শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে গণধর্ষণ মামলায় গ্রেফতার ব্যক্তির নাম মো. দেলোয়ার মুন্সী(৪৫)। তার পিতার মোঃ রশিদ মুন্সী। তার গ্রামের বাড়ি জাজিরা উপজেলার নাওডোবা এলাকায়।
র্যাব-৮ এর শরীয়তপুর জেলার কোম্পানী কমান্ডার ও সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার ২৬ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গনধর্ষণ মামলার পলাতক আসামি দেলোয়ার মুন্সী কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি ওই গণধর্ষণের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে র্যাব জানিয়েছে। গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব। গত ১৬ অক্টোবর ২০২২ সালে যাত্রাবাড়ীর গোবিন্দপুর রূপসী গার্মেন্ট সংলগ্ন ২৬/এ বাড়ীর ৫ তলার সাথী নামে এক নারীর ৫/১ নং ভবনের কক্ষে ৪ জন মিলে পালাক্রমে গণধর্ষণ করে। পরে ডেমরায় বাঁশেরপুল বার্জার পেইন্ট সংলগ্ন ডেমরা যাত্রাবাড়ী রাস্তার পাশে মেয়েটিকে অচেতন অবস্থায় ফেলে চলে যায় আসামীরা। এ ঘটনায় লিজা আক্তার বাদী হয়ে মামলা করেন, যাত্রাবাড়ী থানায়।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর অপারেশন বায়েসুল ইসলাম দৈনিক সকালের সময় কে জানান, গনধর্ষন মামলার এজাহারভুক্ত পলাতক আসামি দেলোয়ার মুন্সীকে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
Link Copied