ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ার মানুষের উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যসেবাও নিশ্চিত করেছি - প্রতিমন্ত্রী পলক


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ২৭-১০-২০২৩ বিকাল ৭:৪
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, গত ১৪ বছর ধরে সিংড়ার মানুষের উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যসেবাও নিশ্চিত করেছি। মানুষের স্বাস্থ্যসেবা, সুশাসন এবং উন্নয়ন আমার রাজনীতির মূল লক্ষ্য। 
 
সিংড়ার মানুষের চক্ষু চিকিৎসার জন্য বাহিরে গিয়ে যে অর্থ ব্যয় হতো এখন তা হয় না। আমরা আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডশনের সৌজন্য সিংড়ার মানুষের কল্যাণে চিকিৎসাসেবা পৌঁছে দিয়েছি। এখন তাদের আর হাজার হাজার টাকা খরচ করে রাজশাহী, ঢাকা যেতে হয় না। সিংড়ায় বসে উন্নত  চিকিৎসা সেবা প্রদিন করা হচ্ছে। চলনবিলের আশপাশের ৫ হাজার মানুষকে আজকে আমরা বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করেছি। 
 
প্রতিমন্ত্রী আরও বলেন, সিংড়ায় ৫০ শ্যার্যার হাসপাতাল, তিনটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রধানমন্ত্রীর উপহার দিয়েছেন। সারাদেশে ১০ হাজার কমিউনিটি ক্লিনিক লাখ লাখ মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করছেন। সাধারণ মানুষের জন্য ২৭ রকমের ঔষুধের ব্যবস্থা করেছেন। 
 
শুক্রবার (২৭ অক্টোবর) সকালে সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
সিংড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চলনায় চক্ষু ক্যাম্পে বক্তব্যে রাখেন-সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুল রহমান, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, আল বাশার ফাউন্ডেশনের চেয়ারম্যান ড: আহমেদ তাহের হামিদ, সিংড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম আলমাস। 

এমএসএম / এমএসএম

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক

কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ

সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি

ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট