ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

কলমাকান্দায় অটোরিকশার চার্জারের সংযোগ খুলতে গিয়ে প্রাণ গেল চালকের


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৮-১০-২০২৩ দুপুর ১:২৪

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিকশার চার্জারের সংযোগ খুলতে গিয়ে অপু মিয়া নামে এক চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টা দিকে কলমাকান্দা সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে নিজ বাড়ীতে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত অপু মিয়া একই গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় একজন অটোচালক।
জানা যায়, প্রতিদিনের মতো গত শুক্রবার রাতে বসত বাড়িতে নিজের অটোরিকশা চার্জের জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন অপু। শনিবার সাকলে ঘুম থেকে উঠে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে যান। চার্জারের সংযোগ খোলার সময় অসাবধানতাবসত বিদ্যুৎপৃষ্টে ছটফট করতে থাকেন। পরিবারের সদস্যরা তা দেখেতাৎক্ষণিক বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে অপু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন। 
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমন পাল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই অপু মিয়ার মৃত্যু হয়েছে।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার