চাঁপাইনবাবগঞ্জে বিজিবির হাতে অস্ত্র সহ, আটক ১
ভারত থেকে নিয়ে আসার সময় ৭ কেজি ৪৫০ গ্রাম গান পাউডারসহ (বিস্ফোরক) মনিরুল ইসলাম নামক এক জনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি রাউন্ড গুলিও পাওয়া যায়।
শনিবার (২৮ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির সদর দপ্তরে প্রেস ব্রিফিং এ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটানোর লক্ষ্যে সীমান্ত পাড়ি দিয়ে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক চোরাচালান বন্ধে বিজিবি কঠোর নজরদারি রাখছে।
এরই ধারাবাহিকতায় জহুরপুরটেক বিওপির তেকোনা নামক নদীর চর এলাকা দিয়ে শুক্রবার বিকেলে ভারত থেকে নিয়ে আসার সময় গান পাউডার, অস্ত্র ও গুলিসহ এক চোরাকারবারিকে আটক করে বিজিবি সদস্যরা, তবে তার সঙ্গে থাকা আরেক চোরাকারবারি নদীতে ঝাপ দিয়ে পালিয়ে য়ায়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়েরের পর আটককৃতকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার
মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক
Link Copied