কয়রায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত
বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ও বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে কয়রা উপজেল আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতারা শান্তি ও উন্নয়ন সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে।
রবিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে কয়রা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শান্তি ও উন্নয়ন সবাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মোহসিন রেজার সভাপতিত্বে সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রী এর সঞ্চালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা-৬ সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এসময় তিনি বর্তমান সরকারের অভূতপূর্ব উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যে সময় দেশ এগিয়ে যাচ্ছে ঠিক সে সময়ই বিএনপি জামাত তার পূর্বের চেহারায় ফিরে যাচ্ছে। তারা আবারও জালাও পোড়াও ও অগ্নি সন্ত্রাস শুরু করেছে। তবে এখন এগুলো করে লাভ হবে না, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ভাবে এর এর জবাব দেবে। একচুলও ছার দেয়া হবে না। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন রাজ পথে আছে এবং শেষ পর্যন্ত থাকবে।
তিনি আরও বলেন, জনগন এখন আর হরতাল ও সহিংসতা চায় না। তারা চায় উন্নয়ন যা আওয়ামী লীগ সরকার করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে দেশে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। তাই আওয়ামী লীগ সরকার কে আবারও ক্ষমতায় আনতে নেতা কর্মিকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে এবং শেখ হাসিনার উন্নয়নের কথা জনগনের মাঝে তুলে ধরতে হবে।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি এস এম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজি আজিজুল হক, আওয়ামী নেতা, ইব্রাহীম সানা, সরদার নূরুল ইসলাম কোম্পানী, এস এম জিয়াদ আলী, ইয়াকুব আলী, নাজমুস শাহাদাৎ, মাস্টার খয়রুল আলম,যুবলীগের সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান,জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লালভু, সাবেক ছাত্রলীগ নেতা ইমদাদুল হক টিটু,ওলিউর রহমান খোকা,আলামিন ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রকিব, জেড এম হুমায়ুন কবির নিউটন প্রমুখ।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied