লামায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও মিছিল
বান্দরবানের লামায় শান্তি সমাবেশ ও মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। রাজধানীতে সমাবেশের নামে বিএনপি জামায়াত কর্তৃক পুলিশ হত্যা, অগ্নি সংযোগ, ভাংচুর, লুটপাট এবং সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে এই কর্মসূচী পালন করে আওয়ামী লীগ। রবিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় লামা উপজেলা পরিষদ সামনে প্রধান সড়কে ঘন্টা ব্যাপী এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বেলা ১১টায় একটি শান্তি মিছিল বের হয়ে লামা বাজার প্রদক্ষিণ করে।
এদিকে রবিবার বিএনপি ক্দ্রেীয় ঘোষিত হরতাল কর্মসূচী থাকলেও তার কোন প্রভাব লামা উপজেলা শহরে দেখা যায়নি। যানবাহন চলাচল ও বাজারে দোকানপাপে বেচাবিক্রি ছিল স্বাভাবিক। এছাড়া বিএনপির নেতাকর্মীদের কোন কার্যক্রমও চোখে পড়েনি।
শান্তি সমাবেশ ও মিছিলে সভাপতিত্ব করেন লামা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রশান্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক ও মেয়র মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ রফিক, সাধারণ সম্পাদক বাসু পালিত সহ প্রমূখ।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied