শালিখায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্যে ও অপরাজনীতির প্রতিবাদে মাগুরার শালিখায় শান্তি সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। রবিবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শ্যামল কুমার দের সভাপতিত্বে এশান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ,কৃষকলীগ,ছাত্র লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করে। পরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড, শ্যামল কুমার দে, শালিখা উপজেলা চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ধনেশ্বরগাতী ইউপি চেয়ারম্যান বিমলেন্দু সিকদার, শালিখা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবলু মোল্লা, শতখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মিনা,গঙ্গারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সহ-সাধারণ সম্পাদক আল ইমাম রাব্বি,
শান্তি সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য আর জনগণের জানমালের ক্ষতি করছে। যারা এদেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করা হবে।
এমএসএম / এমএসএম
মধুখালী বেঙ্গল ক্লাবের আয়োজনে মাসুদ উল হোসেন পলাশের স্মরণে দোয়া ও শোক সভা
আদমদীঘিতে দুই ড্রেনম্যানকে অস্ত্রের মুখে বেঁধে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি
লাকসামে মহামান্য ১০ম সংঘরাজ জ্যোতিপাল মহাথের’র ২৪তম মহাপ্রয়ান বার্ষিকী অনুষ্ঠিত
রাঙ্গামাটির গর্জনতলী এলাকায় বলাকা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
মান্দায় বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ভাঙচুর, লুটপাটসহ বাইকে আগুন
মালটা ভিজে, শুকানো লাগতো বলে কৃষকদল নেতার গাঁজা সেবন
সুবর্ণচরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রায়গঞ্জে সংবাদ প্রকাশের পর ‘বেপরোয়া’ প্রতিপক্ষ, নিরাপত্তাহীনতায় আইনজীবী'র পরিবার
জুতার র্যাকে টাকা যশোরে ডিবি অভিযানে ইয়াবাসহ কারবারি আটক
তাড়াশে দুই ছেলের বিরুদ্ধে বাবার মিথ্যা মামলা
মোহনপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা
রায়গঞ্জে অবৈধ ভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ, দুইজনকে কারাদণ্ড