গজারিয়ায় হরতালে মাঠে নেই বিএনপি, সতর্ক আ.লীগ-পুলিশ
বিএনপি-জামায়াত-শিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে মুন্সীগঞ্জের গজারিয়ার অংশে ঢাকা-চট্টগ্রাম মহাড়কে তেমন সাড়া নেই। তবে স্বাভাবিক সময়ের চেয়ে দূরপাল্লা গণপরিবহনের সংখ্যা কম।রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে গজারিয়ার অংশে মহাসড়কে এমনই চিত্র দেখা যায়। তবে হরতালের পক্ষে বিএনপি জামায়াত শিবিরের কোন নেতাদের মহাসড়কে তৎপরতা লক্ষ্য করা যায়নি।
এদিকে হরতালের সমর্থনে গজারিয়ার অংশে দলটির নেতাকর্মীদের বিক্ষোভের আশঙ্কায় সকাল থেকেই নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। নাশকতা এড়াতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া, ভবেরচর ও জামালদী বাস স্ট্যান্ড এলাকায় অবস্থানে রয়েছে বিপুল সংখ্যক পুলিশ।
অপরাদিকে জ্বালাও, পোড়াও, অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুর ও হত্যা এবং অবৈধ হরতালের প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া থেকে জামালদী বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়েছে গজারিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা সোহেব আলী জানান, যান চলাচল স্বাভাবিক রয়েছে। গজারিয়ার অংশে বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন