ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

অপরাধ দমনে সিসি ক্যামেরার আওতায় আসছে লোহাগাড়া বটতলী স্টেশন: জিয়াউল হক চৌধুরী বাবুল


মোজাহিদ, লোহাগাড়া photo মোজাহিদ, লোহাগাড়া
প্রকাশিত: ৩০-১০-২০২৩ দুপুর ৪:১৯

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্হিতি স্বাভাবিক রাখতে ও বিভিন্ন অপরাধ দমনে চট্টগ্রামের  লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে শীঘ্রই সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান  লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। তিনি থানা প্রশাসনকেও যে কোন অরাজকতা দমনে কঠোর অবস্থানে থাকার পরামর্শও দেন। সোমবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এরফানুল করিম চৌধুরী,  উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার,উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম, লোহাগাড়া থানার ওসি তদন্ত খায়রুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর,উপজেলা পিআইও মাহবুব আলম শাওন ভুঁইয়া,লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডাঃ আতিকুর রহমান,চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ শাহজাহান,উপজেলা আওয়ামী লীগ নেতা এইচ এম গনি সম্রাট,বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া,লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী,কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ ওয়াহেদ, পদুয়া ইউপির চেয়ারম্যান হারুনর রশিদ,পু্ুটিবিলা ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ,আধুনগর ইউপির চেয়ারম্যান নাজিম উদ্দিন,উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনীর প্রমুখ।

এছাড়াও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ অন্যানারা উপস্থিত ছিলেন। সভায় লোহাগাড়ার বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড নিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত