মহম্মদপুরে অসহায় অসুবিধা বঞ্চিত শিক্ষার্থীর অনুদানের টাকা আত্মসাৎ
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের যশপুর মহিলা দাখিল মাদ্রাসার সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের অনুদানের টাকা আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর মারুফার বাবা হুমায়ুন কবিরের অভিযোগের ভিত্তিতে যশপুর মহিলা দাখিল মাদ্রাসায় সরজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এ বিষয় নিয়ে তালিকায় থাকা সুবিধাভোগী শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা বলেন আমরা কোন উপবৃত্তির টাকা পায়নি যারা পেয়েছে তাদের নাম তালিকা তে নেই। যে সকল সুবিধা বঞ্চিত শিক্ষার্থী উক্ত টাকা পেয়েছে তারা ৫০০০ টাকার পরিবর্তে ২০০০ টাকা করে পেয়েছে। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পরিবারের সাথে কথা বলে জানা যায় মাদ্রাসা সুপার ও সভাপতির জোকসাজে অনুদানের টাকা সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের কে না দিয়ে তারা তাদের কাছের কিছু শিক্ষার্থীকে ২০০০ টাকা করে প্রদান করে বাকি টাকা সুপার ও সভাপতি আত্মসাৎ করে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ করার জন্য শিক্ষার্থীর নাম, বাবার নাম এবং রোল নাম্বার পরিবর্তন করা হয়েছে। এ বিষয় নিয়ে যশপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার এর সাথে মোবাইল ফোনে কথা বলতে চাইলে তিনি মোবাইল ফোনে কোন বিষয়ে কথা বলবে না বলে ফোন রেখে দেয়।
প্রতিষ্ঠানের সভাপতি সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানাই আমরা সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদেরকে ২০০০ টাকা করে প্রদান করি এবং বাদবাকি টাকা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে ব্যয় করি এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার মালা রানীর সাথে কথা বললে তিনি বলেন এমনটি হওয়ার কথা না যদি টাকা আত্মসাৎ এর ঘটনাটি ঘটে তাহলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied