কাশিয়ানীতে দু'পক্ষের সংঘর্ষে অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১২ জন। এর মধ্যে ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার নিজামকান্দি বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম 'আজকের কাশিয়ানী'কে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ৫৫ বছরের আনসার চৌধুরী সাবেক সেনাসদস্য ছিলেন। তার বাড়ি কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে।
স্থানীয়দের বরাতে ওসি ফিরোজ আলম বলেন, ‘মাস্টার গ্রুপ’ ও ‘হাজী গ্রুপ’ হিসাবে পরিচিত স্থানীয় দুটি গ্রুপ রয়েছে। এক গ্রুপের নেতৃত্ব দেন স্থানীয় মৃত মোখলেছুর রহমান মাস্টারের ছেলে মাহাবুব রহমান বিপ্লব ও আরেক গ্রুপের নিজামকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাজী নওশের আলী। আজ সকাল ৮টার দিকে এই দুই গ্রুপের লোকজনের মধ্যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এই সংঘর্ষে জড়ায়।
এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আনসার চৌধুরীকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আনসার চৌধুরী মাস্টার গ্রুপের লোক বলে জানা গেছে। তার শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী।
এমএসএম / এমএসএম
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
Link Copied