ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সাভারে শিল্পপুলিশ ও গার্মেন্টস শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৩০-১০-২০২৩ দুপুর ৪:৫১

মূজুরি বৃদ্ধির দাবিতে সাভার ও আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ শ্রমিক আহত হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় মজুরী বোর্ডের সর্বশেষ সভায় পোশাক শ্রমিকদের জন্য মালিকপক্ষের ১০৪০০ টাকা ন্যূনতম মজরী প্রস্তাবের প্রতিবাদে ও শ্রমিকদের দাবিকৃত ২০৩৯০ টাকা ন্যূনতম মূজুরী বাস্তবায়নের দাবিতে সড়কে আগুন জালিয়ে অবরোধ করে বিক্ষোপ করেন শ্রমিকরা।

শিল্প পুলিশ জানায়, সকালে সাভারের হেমায়েতপুরের পদ্মারমোড় এলাকায় বেশ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে ২৩৩৯০ টাকা মুজুরির দাবিতে কয়েকটি গার্মেন্টসে হামলা চালায়। এসময় পুলিশ ভাঙচুরে বাধা দিলে শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশও টিয়ার সেল নিক্ষেপ করলে শ্রমিক ও পুলিশের মাঝে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে প্রায় দশ জন শ্রমিক আহত হয়। বর্তমানে সেখানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।

অপরদিকে একই দাবিতে আশুলিয়া জামগড়াসহ বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচজন শ্রমিক আহত হয়। বর্তমানে সেখানেও থমথমে অবস্থা বিরাজ করছে।
ঘটনাস্হলে উপস্হিত শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাছের জনি বলেন, মূলত ডার্ড গ্রুপের একটি বন্ধ কারখানার শ্রমিকদের বের করে একটি ঝামেলা তৈরীর চেষ্টা করেছিল। পরে আমরা প্রথমে তাদের শান্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছুড়লে টেয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। 

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার