ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় কঠোর অবস্থানে পুলিশ, আটক ৭


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ৩০-১০-২০২৩ দুপুর ৪:৫৮
বিএনপি জামাত এর বিভিন্ন কর্মসূচি  ঘিরে নাশকতা ও সহিংসতা  মোকাবেলায় কয়রা থানা পুলিশ  সতর্ক অবস্থায় রয়েছে। কয়রার গুরত্বপূর্ণ এলাকা গুলোতে পুলিশের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে। 
 
রবিবার (২৯ অক্টোবর ) রাত ও  সোমবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে বিভিন্ন নাশকতার মামলার আসামী ও নাশকতাকারী বিএনপি জামাতের ৭   নেতাকর্মী  আটক করেছে কয়রা থানা পুলিশ৷ 
 
থানা পুলিশ সূত্র জানায়, বিএনপি জামায়াত এর কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভ কিংবা যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকান্ড- ঠেকাতে কয়রা  থানার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে। কয়রা  থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান  বলেন, আমি কয়রা থানায় যোগদানের পূর্বে বিগত ১৩/১৪ সালে ভয়াবহ নাশকতার কথা শুনেছি এবং জেনেছি এজন্য কিভাবে দুষ্কৃতিকারীদের দমন করতে হবে এমন অভিজ্ঞতা আমার রয়েছে। এজন্য থানার গুরত্বপূর্ণ স্থান এবং স্থাপনার নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। গুরত্বপূর্ণ পয়েন্টগুলোতে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা মূলক ব্যবস্থা টহল অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা ও জানমালের জন্য হুমকি এমন যেকোন কর্মসূচি কয়রাতে হতে দেয়া হবে না। হরতাল বা সমাবেশের নামে  যারা নাশকতামূলক কর্মকান্ড- করবে তাদের ছাড় দেয়া হবে না। হরতালের সমর্থনে বিক্ষোভ কিংবা ভাঙচুর, জালাও-পোড়াও করলে তা শক্ত হাতে দমন করা হবে। ৭ জন বিএনপির নেতাকর্মী আটক করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন বিভিন্ন নাশকতা  মামলার আসামীও নাশকতাকরীদের ধরতে   আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন