ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে ধসে পড়ছে রাস্তা,হুমকির মুখে বসতবাড়ি


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৩০-১০-২০২৩ বিকাল ৫:৫৮

ঢাকার ধামরাইয়ে সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর থেকে ভাদালিয়া পর্যন্ত অপরিকল্পিতভাবে খাল খননের ফলে দুইপাড়ে বসতবাড়ি ও সরকারি রাস্তা ভেঙে বিলিন হওয়ার পথে বসেছে। খালের পাড়বাসি কয়েকটি পরিবার গুলা আতঙ্কে দিন কাটাচ্ছে। সরকারি রাস্তা ভেঙে পড়ায় দেখা দিচ্ছে জনদুভোগ। জন সাধারনের অভিযোগ ঠিকাদারের গাফিলতির কারনে এ সমস্যার সৃষ্টি হয়েছে ।
জানা গেছে, গত জানুয়ারি মাসে ঢাকা জেলা প্রশাসনের অনুমতি স্বাপেক্ষে ২৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে ধামরাই উপজেলার সুয়াপুর থেকে ভাদালিয়া পর্যন্ত খাল খননের কাজ পান সাজ্জাদ হোসেন নামে এক ঠিকাদার। তার সাব ঠিকাদার হিসেবে খাল খনন করে সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিনের ছেলে আব্দুল হালিম।
এলাকাবাসীর অভিযোগ, ধামরাইয়ের সুয়াপুর বাজার থেকে গোপীনাথপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার সরকারি কাচা রাস্তা রয়েছে। এ রাস্তার পূর্ব পাশ দিয়েই রয়েছে একটি খাল ও অর্ধশত বসতবাড়ি।
গত জানুয়ারি মাসে ঠিকাদার রাস্তা ও বসতবাড়ি ঘেঁষে অপরিকল্পিতভাবে ভেকু মেশিন দিয়ে খাল খনন করে এবং খালের মাটি বিক্রি করেন। সম্প্রতির টানা বুষ্টিতে ১০০ মিটার কাচা রাস্তা ভেঙে খালে বিলিন হয়ে যায়। এতে ওই রাস্তা দিয়ে রিকশা-ভ্যান চলাচলও বন্ধ হয়ে যায়। একই সঙ্গে আজিজুল হক আইনজা ও মনো মিস্ত্রীসহ কয়েক ব্যক্তির বসত বাড়ি আংশিক ভেঙ্গে হুমকির মুখে পড়েছে। এছাড়া অন্যান্য বসতবাড়িও হুমকির মুখে পড়েছে।
গোপীনাথপুর গ্রামের কফিল উদ্দিন, ছফুর উদ্দিন, আব্দুর রহমান, লোকমান হোসেন বলেন, অপরিকল্পিতভাবে খাল খননের ফলে রাস্তা ও বসতবাড়ি ভেঙে যাচ্ছে। তাদের দাবি, দ্রুত ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে অপূরণীয় ক্ষতি হবে।
এ বিষয়ে খাল খননের সাব ঠিকাদার আব্দুল হালিম বলেন,খাল খননের কারনে রাস্তা ঘাট ও বসতবাড়ি ভাঙে নাই। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে রাস্তা ভেঙে পড়েছিল। ভেঙে যাওয়া রাস্তা কয়েক ট্রাক মাটি ফেলে রিকশা-ভ্যান চলাচল অপযোগী করান হয়েছে। এছাড়া যেসব বাড়ি ভাঙ্গনের মুখে পড়েছে সেই জায়গাও সরকারি জমি বলে দাবি করেন তিনি।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী জানান, এ বিষয়ে সরেজমিন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত