ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

গাবতলী থেকে দূরপাল্লার বাস ছাড়ছে না


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১০-২০২৩ দুপুর ১১:৫৩

সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ মঙ্গলবার। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে। অবরোধের প্রথম দিনে সকাল সাড়ে ৮টায় রাজধানীর ব্যস্ততম এলাকা গাবতলী অনেকটাই ফাঁকা দেখা গেছে। কিছুক্ষণ পর পর দু-একটি সিটি বাস দেখা গেছে। 

সরেজমিনে দেখা গেছে, টেকনিক্যাল মোড়, মাজাররোড ও গাবতলী বাস টার্মিনালের বিভিন্ন মোড় ও কাউন্টারের সামনে যাত্রী নেই। দূরপাল্লার বাসের টার্মিনাল বন্ধ। টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছাড়ছে না। সারাদেশে বিএনপি–জামায়াতের অবরোধ চলাকালীন মঙ্গলবার রাজধানীর গাবতলীর আশপাশের সড়কেও যানবাহন কম, যাত্রীও কম দেখা গেছে। 

সড়কে যানবাহন কম থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কিছুক্ষণ পর পর র‍্যাব ও বিজিবির গাড়ি টহল দিচ্ছে। সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাজধানীর সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যাত্রী কম।

মঙ্গলবার সকালে সরেজমিনে সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে, সকাল থেকেই সদরঘাট থেকে লঞ্চগুলো বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে। তবে অন্য দিনের মতো যাত্রীর চাপ নেই। 

সদরঘাট লঞ্চ টার্মিনাল ট্রাফিক সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন রুট থেকে সকাল ৯টা পর্যন্ত সদরঘাটে ৩৩টি লঞ্চে এসেছে। ঢাকা-চাঁদপুরসহ অন্য রুটে মাত্র ৬টি লঞ্চ ছেড়ে গেছে। যাত্রী সংকটের কারণে ৪টি লঞ্চ সদরঘাট ছেড়ে যায়নি। 

সদরঘাট লঞ্চ টার্মিনালের ট্রাফিক ইন্সপেক্টর হুমায়ুন কবির বলেন, এখনও পর্যন্ত সদরঘাটে কোনো ঝামেলা হয়নি। লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু যাত্রী কম। 

সদরঘাট নৌ-পুলিশ থানার ওসি আবুল কালাম বলেন, এখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটনা ঘটেনি।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি