রূপগঞ্জে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ
নারায়গঞ্জের রূপগঞ্জে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নামের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নাজমা বেগম (৪৫) নামক এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩০ অক্টোবর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়। নিহত নাজমা বেগম উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার শাহজাহান ভুইয়ার স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, নাজমা বেগমকে গত বৃহস্পতিবার জ্বর ও মাথা ব্যথা হলে কর্নগোপ এলাকার ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সকল পরীক্ষা-নিরিক্ষা করে তার শরীরে ডেঙ্গু রোগ শনাক্ত হয়। প্রথম দিন নাজমা বেগমের শরীরের প্লাটিলেটের মাত্রা ছিলো ২ লাখেরও বেশি। চিকিৎসার ২য় দিনে নাজমা বেগমের শরীরের প্লাটিলেটের মাত্রা কমে ২ লাখে নিচে নেমে আসে। ৩য় দিনে শরীরের প্লাটিলেটের মাত্রা কমে ৮৫ হাজার নেমে আসে। সর্বশেষ ৪র্থ দিনে ১০ হাজারে নেমে আসে। নাজমা বেগমের স্বজনরা তার চিকিৎসার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যেতে চাইলে হসপিটালের ডাক্তার তাকে নিয়ে যেতে দেয়নি। অবশেষে সঠিক চিকিৎসা না পেয়ে আজ ৩০ অক্টোবর সকালে নাজমা বেগমের মৃত্যু হয়।
স্বজনরা আরো জানান, এ হাসপাতালে নার্সরা রোগী ও রোগীর সাথে আসা লোকদের সাথে খারাপ আচরণ করে। নার্সরা রোগীদের সেবা না দিয়ে সব সময় মোবাইলে আসক্ত থাকে। এখানে ভালো কোনো ডাক্তার নেই। কলেজ হাসপাতালের শিক্ষার্থী দিয়ে তারা রোগী দেখান। এখানকার ডাক্তাররা রোগীদের সেবায় অবহেলা করে।
এ ব্যাপারে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাঃ ওমর ফারুক বলেন, নাজমা বেগম জ্বর ও মাথা ব্যাথা নিয়ে হাসপাতালে এসে ভর্তি হন। পরিক্ষা-নিরিক্ষা করে তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। আমরা তার চিকিৎসার কোনো ত্রুটি রাখিনি। তার শরীরের প্লাটিলেটের মাত্রা দিন দিন কমে আসার পর তাকে আইসিইউতে নিয়ে যাই। সেখানে চিকিৎসা অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জিএম মোঃ মিজানুর রহমান বলেন, এবছর ডেঙ্গু সিজানে আমাদের হাসপাতালে প্রায় ১ হাজার ডেঙ্গু রোগী চিকিৎসা দিয়ে এসেছি। আজকে একজনের ডেঙ্গু রোগী মারা যায় এবং আগে একটি রোগী মারা গেছে। আমরা সর্বাত্ম চেষ্টা করি রোগীদের ভালো চিকিৎসা দেওয়ার। আজকে মৃত্যুর ঘটনায় ডাক্তারের কোনো অবহেলায় হয়নি। রোগীর শরীরের প্লাটিলেটের মাত্রা দিন দিন কমে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। আমরা এ ঘটনায় খুবই দুঃখীত।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied