শাহজাদপুরে জলাবদ্ধতা দূরিকরনে এমপি কবিতার আশ্বাস
শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী গ্রামের প্রায় ২হাজার বিঘা ফসলি জমির জলাবদ্ধতা নিরসনের প্রয়োজনীয় জন্য ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিলেন সিরাজগঞ্জ- ৬ শাহজাদপুর আসনের এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা। সরেজমিনে গিয়ে জানা যায়, পোতাজিয়া ইউনিয়নের ছোট বায়ড়া গ্রামে নিজস্ব জমিতে বালু ফেলায় নুকালী গ্রামের বিলের পানি বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। এতে প্রায় ২হাজার কৃষকের ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই সমস্যা শাহজাদপুর আসনের এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতাকে অবগত করলে মঙ্গলবার (৩১ অক্টোবর) শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা নূর নবী খান, এমপির প্রতিনিধি মনিরুল গনী চৌধুরী শুভ্র ও ফারুক হাসান কাহার সরেজমিন পরিদর্শন করে মেরিনা জাহান কবিতার নির্দেশে সমস্য সমাধানের আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন, পোতাজিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর জাহান বাচ্চু, উত্তরবঙ্গ ট্যাংকলরি সমবায় সমিতির সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক রওশন আলী, সাবেক চেয়ারম্যান বাচ্চু সরকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য আল মাহমুদ এছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত