ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পিস্তলের গুলিতে ব্যবসায়ীর আত্মহত্যা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১১-২০২৩ দুপুর ১১:৫৮

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৩নং সেক্টরে গাজী আবুল হাসেম (৬৯) নামক এক বৃদ্ধ  ব্যবসায়ী নিজের লাইসেন্সকৃত পিস্তল দিয়ে পারিবারিক কলহে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) আবুল হাসেম নিজের লাইসেন্স কৃত পিস্তল দিয়ে মাথায় গুলি করে আহত হন, পরে বাসার লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে দুপুর ১টার দিকে উত্তরা-পশ্চিম থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায় বলে তথ্যসূত্রে জানা যায়। নিহত ব্যক্তি ৩নং সেক্টর, ২নং রোডের ২৯ নং বাসার তৃতীয় তলার ২/এ তে তাঁর নিজ ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকতেন। 
তবে পারিবারিক কলহে আত্মহত্যা না হত্যা এ তথ্য নিয়েও ধুম্রজালের সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেক খান জানান, মঙ্গলবার সকালে ডিউটিরত অবস্থায় খবর পাই একজন গুলিবিদ্ধ অবস্থায় বসুন্ধরা এভারকেয়ার নামক একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। পরে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি জানান, হাশেমের ব্যবহৃত পিস্তলটি তার পাশেই মেঝেতে পড়ে ছিল। নিহত ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন তার পরিবার। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।
জানা যায়, মৃত আবুল হাসেম একজন স্বর্ণপদক বিজয়ী সফল ব্যবসায়ী। রাজলক্ষী মার্কেটের পঞ্চম তলায় তার দোকানও আছে। তাঁরা বলেন, আবুল হাসেম’কে স্বাভাবিক আচরনে দেখেছেন সকালে। তাছাড়াও অনেকের ধারণা পারিবারিক কলহ’এর জেরে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে ইতিপূর্বেই অনেকের বক্তব্যে জানা যায়, তিনি হার্ট অ্যাটাকে মারা যান। রহস্যের শুরু এখান থেকে হয়। বিষয়টা নিশ্চিত করতে উত্তরা পশ্চিম থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ আলমসহ আবুল হাসেমের পরিবারের লোকজনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলে কেউ ফোন কল রিসিভ করেননি বলে মৃত্যুর মূল কারণ এখনো জানা যায়নি।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি