রামগঞ্জে নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমানের সাথে রামগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় ও কমিটির তালিকা প্রদান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩১ অক্টোবর) বাদ মাগরিব অফিসার ইনচার্জের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় মতবিনিময় সভায় ওসি মোহাম্মদ সোলাইমান তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। পুলিশ প্রশাসন ও সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে সব ধরণের অপরাধ নির্মূল করা সম্ভব। দালাল ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মমুক্ত পরিবেশে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। এলাকা থেকে মাদক ও চোরাকারবারী দমনে তিনি জিরো টলারেন্স অবস্থানে থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ইভটিজিং রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তিনি মিডিয়াকর্মীদের অবহিত করেন।
এসময় বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি পাটোয়ারী হোসেন শরিফ, সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি তৌহিদুল ইসলাম কবির।এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক দেশের কন্ঠ প্রতিনিধি একে এম মহি উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক গনজাগরণ প্রতিনিধি সোহেল হোসেন, কোষাধ্যক্ষ ও দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক ও এশিয়ান টিভি প্রতিনিধি মোঃ জাহিদ হাসান, দপ্তর সম্পাদক ও দৈনিক সময়ের কথা প্রতিনিধি মোঃ নুর হোসেন রিপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক সকালের সময় প্রতিনিধি মোঃ সফিকুল ইসলাম রুবেল।
এছাড়াও কার্যনির্বাহীর সদস্য দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি মোঃ আরিফ হোসেন, দৈনিক আমাদের মাতৃভূমি প্রতিনিধি মোঃ ফয়েজ আলম,দৈনিক আমাদের স্বদেশ প্রতিনিধি মহিবউল্যাহ, দৈনিক আমার সংগ্রাম প্রতিনিধি আলমগীর হোসেন, সত্যের সন্ধানে প্রতিনিধি মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবী কারাদণ্ড
বন্যা কবলিতদের পাশে পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদ হাসান
নদীভাঙন কবলিত ময়মনসিংহের বিভিন্ন এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
কলেজ ক্যান্টিনের খাবারে তেলাপোকা, স্বাস্থ্যঝুঁকির অভিযোগ শিক্ষার্থীর।
সেনাবাহিনীর কর্তৃক ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
আলফাডাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা
জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ
রায়গঞ্জে হত্যা-ধর্ষণের ভয় দেখিয়ে লুটপাট, রক্তাক্ত বিদ্যালয় কর্মচারী
নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার!
শিক্ষামন্ত্রীকে নওগাঁয় ঢুকতে না দেওয়ার হুশিয়ারি পরীক্ষার্থীদের
উত্তাল বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিশিংবোট ডুবে ৪ জেলের মৃত্যু, ১ জেলে নিখোঁজ
চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ২ নম্বর গেট অবরোধ করে বিক্ষোভ