সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেয়া বন্ধ
করোনার টিকা দেয়া বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।আজ সোমবার সকাল সাড়ে ১০টার পর থেকে টিকা দেয়া বন্ধ রাখা হয়। তবে মঙ্গলবার থেকে টিকা দেয়া যথারীতি শুরু হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা।সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সকালে টিকার ১৮ ভায়েল ছিল। প্রতি ভায়েল থেকে দুইজনকে টিকা দেয়া যায়। সকাল সাড়ে ১০টার দিকে ভায়েল শেষ হলে সাময়িকভাবে টিকা দেয়া বন্ধ করা হয়। ফলে টিকা নিতে আসা অনেকেই এসে ফেরত গেছেন।সালেহা বেগম নামের এক নারী বলেন, টিকা নিতে ঈদের আগে রেজিস্ট্রেশন করেছি। কিন্তু ম্যাসেজ এখনও আসেনি। শুনেছি ম্যাসেজ ছাড়াই এখন শুধু রেজিস্ট্রেশন করলেই টিকা দেয়া যাবে। তবে এখানে এসে দেখি টিকা দেয়ায় বন্ধ রয়েছে।আরিফুর রহমান নামের আরেক যুবক জানান, সকাল সকাল এসেছিলাম টিকা নিতে। ৩০-৩৫ জনকে টিকা দেয়ার পর জানানো হলো টিকা শেষ হয়ে গেছে।
সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নোমান মিয়া জানান, সকাল সাড়ে ১০টার থেকে টিকা দেয়া বন্ধ রয়েছে। যাদের টিকার তারিখ আজ ছিল, তাদের পরবর্তীতে দেয়া হবে। নতুন করে টিকা আসলে পুনরায় দেয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ জানান, মঙ্গলবার (১০ আগস্ট) থেকে অক্সফোর্ড এস্ট্রাজেনিকার ডোজ শুরু হবে। সিনোফার্মার টিকা আসলে আবার দেয়া হবে। আজকে টিকা শেষ হয়ে যাওয়ায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেয়া বন্ধ রয়েছে।
এমএসএম / জামান
নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা: আপস মীমাংসায় আদায় ৪৪ লাখ টাকা
পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ
রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই
সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী
ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি
কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং
Link Copied