যুব দিবস উপলক্ষে ইয়ুথনেট কুবির সাইকেল র্যালি
পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহার করি, নির্মল বায়ু নিশ্চিত করি। প্রতিটি রাস্তায় সাইকেল লেন বাস্তবায়ন করি।' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাইকেল র্যালির আয়োজন করে ইয়ুথনেট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সদস্যরা।
বুধবার (১ নভেম্বর) যুব দিবস উপলক্ষে ইয়ুথনেট কুমিল্লা জেলার উদ্যোগে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, ক্লাইমেট পার্লামেন্ট, ইয়ুথ ফর কেয়ার, দ্যা আর্থ সোসাইটি ও প্রতীকি যুব সংসদের যৌথ সহযোগিতায় এই সাইকেল র্যালিটি অনুষ্ঠিত হয়।
মোট ১৫ জনের উপস্থিতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে কোটবাড়ি বিশ্বরোড হয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে র্যালি শেষ হয়।
কোটবাড়ি বিশ্বরোডের পাশে উপস্থিত সদস্যদের সমন্বয়ে বক্তব্য অনুষ্ঠান হয়। বক্তব্য অনুষ্ঠানে ইয়ুথনেট কুমিল্লা জেলা সমন্বয়ক মোহাম্মদ আল-আমিন বলেন, 'সাইকেল হচ্ছে একটি পরিবেশ বান্ধব যানবাহন। তাই বায়ু দূষণ থেকে পরিবেশকে রক্ষার্থে সাইকেলের ভূমিকা অপরিসীম। অতএব, সরকারের নিকট অনুরোধ রইলো প্রতিটি রাস্তায় নিরাপদ সাইকেল লেন তৈরি করার জন্য।'
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied