চন্দনাইশে উপজেলা চেয়ারম্যান আব্দুল জাব্বার চৌধুরী'র নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জাব্বার চৌধুরী'র নেতৃত্বে বিরোধী দল কতৃক দেশব্যাপী চলমান হরতাল, অবরোধ ও নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক বদুর পাড়া রাস্তার মাথা এলাকায় দি কিং অফ চন্দনাইশ কমিউনিটি সেন্টার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গাছবাড়িয়া খাঁনহাট মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে খাঁনহাট হাজী এনু মিয়া কমপ্লেক্স এর সামনে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী,চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু,প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী,বরমা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম টিটু,উপজেলা যুবলীগ নেতা চৌধুরী আমির মোহাম্মদ সাইফুদ্দিন,যুবলীগ নেতা বোরহান উদ্দিন গিফারী,মোজাম্মেল হক তুলকদার,আয়ুব মেম্বার,মোহাম্মদ আলী মেম্বার,হেলাল উদ্দীন মেম্বার,কাউন্সিলর মোজাম্মেল হক চৌধুরী,কাউন্সিলর আলগীরুল ইসলাম,আমজাদ চৌধুরী,কাজী শিমুল প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন,হরতাল ও অবরোধের নামে মানুষ হত্যা, অগ্নিসন্ত্রাস করে বিএনপি-জামায়াত তাদের হিংসা মনোবৃত্তির পূণ:প্রকাশ ঘটিয়েছে। স্বাধীনতা বিরোধীদের মাঠে নিয়ে আবার তারা হত্যা খেলা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা শুরু করেছে। সাধারণ জনগণ তাদের এই কর্মকান্ড কখনো সমর্থন করে না। তারাই এর দাঁতভাঙ্গা জবাব দিবেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান