ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ডাঃ কাজেম হত্যায় জড়িত খুনিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২-১১-২০২৩ দুপুর ৩:২৪
চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতি সন্তান তরুন চর্মরোগ বিশেষজ্ঞ  ডাঃ গোলাম কাজেম আলী আহমেদ এর নির্মম হত্যাকন্ডের প্রতিবাদে ও হত্যায় জড়িত খুনিদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার রক্তদানকারী সেচ্ছাসেবী সংগঠন। 
 
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের সামনে চাঁপাইনবাবগঞ্জ সেচ্ছাসেবী সংগঠন এর ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর সভাপতি আক্তারুজ্জামান সিহাব সভাপতিতে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য প্রদান করেন চ্যারিটি ব্লাড ইউনিট এর প্রধান  উপদেষ্টা ও সদর হাসপাতালের বিশেষজ্ঞ ডাঃ আব্দুস সামাদ,সভাপতি ওয়ালিদ হাসান মাইনুল,চ্যাভেলী রক্ত ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদ, সাংবাদিক মোঃ শাহিন আক্তার,যুব রেডক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ ইউনিট চিফ ডেপুটি হেল্থ সার্ভিস ডিপার্টমেন্ট এর  গাজী মোঃ কামাল হোসেন,বেটার চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইন সভাপতি বিপলব হোসেন,চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক  জেম হোসাইন,চাঁপাই ব্লাড ডোনেট ইউনিট ফাউন্ডেশনের সদস্য আবু জার গিফারি, ডাঃ কাজেম আহমেদ এর শৈশবের স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন চ্যারিটি ব্লাড ইউনিট এর উপদেষ্টা মোঃ জমশেদ আলী। মানববন্ধনে সকল বক্তৃতাদের দাবী ডাঃ কাজেম হত্যায় জড়িত খুনিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন তাঁরা।
উল্লেখ চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ গোলাম কাজেম আলী আহমেদ  গত ৩১ অক্টোবর  রোববার দিবাগত রাত পনে ১২ টায় রাজশাহী বর্ণালী মোড়ে চেম্বারে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে তাকে খুনিদের হাতে নির্মম ভাবে হত্যা হয়েছিল

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক