চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় আধুনিক ও পরিবেশ বান্ধব কসাইখানা নির্মাণ কাজের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অন্তর্গত ৬ নং ওয়ার্ডের মাঝপাড়ায় প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় আধুনিক ও পরিবেশ বান্ধব কসাইখানা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে নির্মান কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ও পৌরসভার মেয়র মোখলেসুর রহমান।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোখলেসুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধ ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান,সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর,কর্মকর্তা কর্মচারীগণ। বক্তারা বলেন প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মান হচ্ছে একটি আধুনিক কসাইখানা। এতে হবে না কোনও দুর্গন্ধ,পশু জবাই ছাড়া বাকি সব কাজই হবে হাতের স্পর্শ ছাড়াই। এছাড়াও এতে সৃষ্ট বর্জ্য থেকে তৈরী হবে জৈব সার,যা ফসলী জমিতে ব্যবহার করতে পারবেন চাষিরা। এটি ব্যবহারের সুযোগ থাকবে পারিবারিক অনুষ্ঠানের জন্য জবাই করা পশুর মাংস কাটতে পারবে। এ আধুনিক ও পরিবেশ বান্ধব কসাইখানা নির্মানের মাধ্যমে পৌরসভার জনগণের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা ব্যাক্ত করেন
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
Link Copied