পাবনায় হরতাল-অবরোধবিরোধী মহাসড়কে সবজি ঢেলে কৃষকদের ব্যক্রিমধর্মী প্রতিবাদ
পাবনায় হরতাল-অবরোধবিরোধী মহাসড়কে সবজি ঢেলে কৃষকরা ব্যক্রিমধর্মী প্রতিবাদ করেছেন। কয়েকশ’ কৃষক ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে হরতাল-অবরোধ বিরোধী এ বিক্ষোভ মিছিল করেন। কৃষকরা মহাসড়কে কাঁচা সবজি ঢেলে হরতাল-অবরোধের প্রতিবাদে এ ব্যতিক্রমধর্মী প্রতিবাদ জানান।
বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি কেন্দ্রীয় কমিটির ব্যানারে বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার পাবনা-রাজশাহী মহাসড়কের পাশে কৃষি ভান্ডারখ্যাত মুলাডুলি সবজি আড়তের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।
এসময় কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা সাধারণ কৃষক, আমরা রাজনীতি বুঝি না। কিন্তু রাজনীতি ঝামেলায় পড়ে আমরা ব্যাপকভাকে ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রতিদিন লক্ষ লক্ষ টাকার সবজি নষ্ট হচ্ছে। আমরা কৃষকদের জন্য হুমকি এই হরতাল-অবরোধ বন্ধ চাই। কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় এমন কর্মসূচি না দিতে সকল রাজনৈতিক দলকে অনুরোধ জানাচ্ছি।
বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান কুল ময়েজ বলেন, আমরা কৃষকরা তো কোনো দলের নই, রাজনীতি করি না। আমরা সবজি উৎপাদন করি। কিন্তু আমরা সেই সবজি বিক্রি করতে পারছি না। গাড়িতে আগুন দেয়া হচ্ছে। এজন্য কোনো গাড়ি আমাদের সবজিবহন করছে না। ব্যাপারিরাও আসছেন না।
কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সভাপতি বেলি বেগম ও মৎসজীবী হাবিবুর রহমান হাবিব প্রমুখ বক্তব্য রাখেন। দুপুর ১২টায় শুরু হওয়া মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন কৃষকরা। এসময় পাবনা-রাজশাহী মহাসড়কে কাঁচা সবজি ঢেলে হরতাল-অবরোধের প্রতিবাদ জানান তারা।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি