ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

অবরোধ প্রতিহতে মিরসরাইয়ে যুবলীগের মোটরসাইকেল শোডাউন।


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২-১১-২০২৩ দুপুর ৪:২০
বিএনপি-জামায়াত জোটের সরকার পতনের এক দফা কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী টানা তিন দিনের অবরোধে জ্বালাও পোড়াও আন্দোলন ও নৈরাজ্যের বিরুদ্ধে তৃতীয় দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল শোডাউনে করেছে মিরসরাই উপজেলা যুবলীগ।
বুধবার (১ নভেম্বর) উপজেলা যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভুঁইয়া নেতৃত্বে সকাল ১১টা থেকে মীরসরাই উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বড়দারোগার হাট হয়ে ধুমঘাট ব্রীজে এসে শেষ হয়। দীর্ঘ ৩৪ কিলোমিটার মোটরসাইকেল শোডাউনে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২ পৌরসভার ৫ শতাধিক মোটরসাইকেলে স্রহসাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।
শোডাউন পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ সকাল ১০টা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম রানা সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভুঁইয়া সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক ফরহাদ হোসেন, দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছলিম উল্ল্যাহ, মায়ানী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি অহিদুল ইসলাম, ওসমানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সোহাগ, মিঠানালা ইউনিয়ন সভাপতি আব্দুল আল নোমান, মঘাদিয়া ইউনিয়ন সভাপতি নুরুল আবছার, বারইয়ারহাট পৌরসভার যুবলীগ নেতা শেখ জহির সহ প্রমুখ।
এই সময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। আবার তারা ২০১৪ সালের মতো নাশকতা, জ্বালাও পোড়াওয়ের মতো অপরাজনীতি করার চেষ্টা করছে। মিরসরাইতে কেউ নাশকতা করতে চাইলে তা শক্তভাবে প্রতিহত করা হবে বলে জানান।

এমএসএম / এমএসএম

রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার

শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা